আপনার যদি প্রশ্ন থাকে। এমন কি কোন অ্যাপস আছে যা আপনাদের ক্ষতি ডেকে আনে? তাহলে এই সাতটি অ্যাপস শুধুমাত্র আপনার জন্য। যেগুলো সাহায্য করার বদলে উল্টো বিপদ ডেকে আনে। তাই সাবধান হওয়ার সময় এখনই।
১. Quick pic. বেস্ট সফটওয়ারটি বর্তমানে তথ্য ফাঁস করা অ্যাপস গুলোর মধ্যে গণ্য করা হয়। কারণ কিছুদিন আগে এ সম্পর্কে আসল তথ্য ফাঁস হয়েছে যে এটি মানুষের তথ্য হাতিয়ে নেয়। আপনার মনে হতে পারে এটির মত এত সুন্দর অন্য কোন অ্যাপস ভাল সার্ভিস দিতে পারে না। তাহলে দেখে নিন একবার ব্যবহার করে, এই অ্যাপটি আপনার বন্ধু নাকি শত্রূ মত কাজ করে। যদি আপনি অলরেডি এটি ইন্সটল করে থাকেন তাহলে সর্তকতা বসত এখনই ডিলিট করে দেন। আর পারলে মোবাইলটা একবার রিসোর্ট করে দিন। যাতে করে এই অ্যাপসের গোপন ফাইল গুলো আপনার ডিভাইসে থাকতে না পারে। যদি থেকে যায় তাহলে ঐ ফাইলগুলো আপনার তথ্য হাতিয়ে নিতে থাকবে।
২. DU battery saver. ব্যাটারি সেভার এটি কার না পছন্দ হবে। এতে যা কিছু আছে তা ব্যবহারকারী মন আকর্ষণ করে। হাই কোয়ালিটি থিম এবং সব রকম সুবিধা এই অ্যাপস এর ভিতরে রয়েছে। কিন্তু চায়নার প্রোডাক্টের অনেক খারাপ রেকর্ড রয়েছে। অনেকেই বলে তারা অ্যাপস দিয়ে তথ্য চুরি করলেও ধরা পড়ে না। হয়তোবা কোন হাইটেক সিকিউরিটি ব্যবহার করে থাকে। আপনি অনেক ব্লগে খারাপ অ্যাপস এর লিস্টে এই অ্যাপটি দেখে থাকবেন। এটি আপনার ব্যাটারি সেভ করার পরিবর্তে উল্টো আরো খারাপ করে দেয়। বিশ্বাস না হলে আপনি একবার আনইন্সটল করে এমনিতেই মোবাইল ব্যবহার করে দেখুন আপনার ব্যাটারি অনেক ভালো থাকবে।
৩. ES file explorer. এটি এক ধরনের ফাইল ম্যানেজার টাইপের অ্যাপস। যদিও এটি অনেক ভালো কাজ করে তার কিছু খারাপ দিক রয়েছে। আপনি যখন এই অ্যাপসটি ইন্সটল করবেন। তখন থেকেই আপনার কাছে বিভিন্ন রকম মেসেজ আছে থাকবে। যে অফলাইনে অর্থাৎ ইন্টারনেট কানেকশন ছাড়া ব্যবহার করার জন্য। আরও অনেক গুগোল অ্যাপস আপনাকে সাজেশন করবে। আরও দেখাবে ঐ অ্যাপস গুলো ইনস্টল না করলে সঠিক পারফরম্যান্স পাবেন না। আর আপনি একসময় এই অ্যাপস গুলো ইন্সটল করতে করতে বিরক্ত হয়ে যাবেন।
৪. Uc browser. আপনি যদি অনেক আগে থেকেই মোবাইল ব্যবহার করে থাকেন। তাহলে এই অ্যাপসের নাম কোন না কোন দিন শুনে থাকবেন। ভারত এবং চীনের সবথেকে প্রসিদ্ধ ব্রাউজার হলো এটি। এটির সাহায্যে আপনি ইন্টারনেটে সবকিছুই অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু যখন থেকে আপনি এটি ইন্সটল করবেন দেখবেন অটোমেটিক এটি আপনার মোবাইলকে অকেজ করে দিয়েছে। কারণ সবকিছু প্রসেস করার কারণে একটু সময় লাগিয়ে থাকে এবং ডিভাইসগুলো স্লো করে দেয়। এতো প্রসেসিংয়ের কারন হলো এটি আপনার তথ্য এক্সসেস করছে। এর অর্থ হল একটি আপনার সকল তথ্য হাতিয়ে নেয়। আপনি কি ব্যবহার করছেন কখন ব্যবহার করছেন। বিভিন্ন ব্যাংকের ডিটেইলস ইত্যাদি সবকিছুই ফাঁস হয়ে যায় এই অ্যাপসটির কারণে। বর্তমানে এটি নিষিদ্ধ করা হয়েছে।
৫. Cleanit . Shareit এর একটি অ্যাপস যখন আপনি শেয়ার ইট ইন্সটল করবেন। তখনই ক্লিনইট ইনস্টল করার জন্য বারবার মেসেজ আসতে থাকবে। এটি আপনার সাথে যোগ করার পর বারবার একাউন্ট একটিভ হয়ে যায় এবং ডিভাইসটির স্লো করার পাশাপাশি অনেক ব্যাটারি শেষ করতে থাকে। আপনার মতে এ দুটি অ্যাপস ব্যবহার করার পরিবর্তে আপনি এর বিপরীতে অন্য কোনো ভালো অ্যাপস ব্যবহার করতে পারেন। প্লে স্টোরে এমন অনেক অ্যাপস পেয়ে যাবেন। যা এমন সেবা দিতে সক্ষম।
৬. Music player. নাম যেমন কাম ঠিক তার উল্টো। এটি মিউজিক প্লেয়ার হলেও মিউজিক প্লে করা ছাড়াই অ্যাপসটি ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলতে থাকে এবং আবোল-তাবোল অনেক অ্যাড শো করে। যা আপনার বিরক্তির কারণ হয়ে যাবে এমন করার মতো অ্যাপস গুলোর লিস্টে এর নাম দিলাম। কারণ মিউজিক মানুষের মনকে শান্ত করে। কিন্তু আপনি যদি এই অ্যাপসটি ইন্সটল করেন তাহলে উল্টো আপনার মেজাজ গরম হয়ে যাবে তাই সঠিক পদক্ষেপ শুধু আপনার।
৭. Dolphin browser. আমি বুঝি না গুগল ক্রোম ব্রাউজার মত এতো ভালো একটা ব্রাউজার থাকার পরেও মানুষ কেন এই ধরনের অ্যাপস গুলো ব্যবহার করে থাকে। তারা কি ভাল অ্যাপস গুলো চোখে দেখে না। আসলে নতুনত্ব আনার জন্য তারা এসব আয়োজন করে থাকে। তবে এটি খুবই মারাত্মক হতে পারে। এই অ্যাপসের উপর অভিযোগ আছে এটি মানুষের গতিবিধি লক্ষ্য করে। আপনি কোন সময় কি করেন এবং কোন সময় ইন্টারনেট কত টাকা খরচ করেন তা এটি প্রকাশ করে থাকে। তাছাড়া আপনার মোবাইলের ব্যাটারি লাইফের বারোটা বাজিয়ে ছাড়ে।